মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ইবি রক্তিমা’র নেতৃত্বে সোহরাব-ফারহানা

ইবি প্রতিনিধি ১৭ আগস্ট , ২০২৫, ১৯:৫৮:০৪

230
  • ইবি রক্তিমা’র নেতৃত্বে সোহরাব-ফারহানা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’—এর ২০২৫-২৬ কার্যবর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটির সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের লোকপ্রশাসন বিভাগের ফারহানা আফরিন দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সংগঠনটির সাবেক সভাপতি সিরাজুম মুনিরা এবং সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

আংশিক কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক:মোসা. মরিয়ম খাতুন, অফিস সম্পাদক: মো. আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ: তানভীর আহমেদ, প্রচার সম্পাদক: সুধক্ষীণা বিশ্বাস সকাল, রক্তদান বিষয়ক সম্পাদক: হিতু আরা খাতুন।

নবনির্বাচিত সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, “রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সাধারণ সম্পাদক ফারহানা আফরিন বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে নারী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেব।”

বিদায়ী সভাপতি সিরাজুম মুনিরা বলেন, “আমার নেতৃত্বে রক্তিমা যেভাবে মানবসেবায় অবদান রেখেছে, সেটি আমার জীবনের বড় অর্জন। আমি আশা করি নতুন নেতৃত্ব এই ধারাকে আরও এগিয়ে নেবে এবং রক্তিমাকে জাতীয় পর্যায়ে পরিচিত করবে।”

রক্তিমার উপদেষ্টা ড. মেহের আলী বলেন, “রক্তিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটি যেন রক্তদান কার্যক্রমের পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করে, সেটিই আমার প্রত্যাশা।”

রক্তিমার উপদেষ্টা ড. জাকির হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নেতৃত্বগুণ, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ শিখতে পারে। আমি বিশ্বাস করি, নতুন কমিটি এই সংগঠনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers