সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

সনদপ্রাপ্ত দলিল লেখকদের নিরাপত্তা চেয়ে ইউএনও’র নিকট আবেদন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১৬:৪৪:৪১

380
  • সনদপ্রাপ্ত দলিল লেখকদের নিরাপত্তা চেয়ে ইউএনও’র নিকট আবেদন

বগুড়া: দুপচাঁচিয়ায় সাব রেজিষ্ট্রি অফিসের সরকারি সনদপ্রাপ্ত কয়েক জন দলিল লেখক সেরেস্তা ও তাদের নিরাপত্তা চেয়ে  ১৪সেপ্টেম্বর  ইউএনও বরাবর আবেদন করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, সাব রেজিস্ট্রি অফিসের সরকারি সনদপ্রাপ্ত দলিল লেখক এটিএম ফরিদুজ্জামান বুলু, জালাল উদ্দিন ও আমিনুল ইসলাম  দলিল লেখক সেরেস্তায় নিয়মিত ভাবে দলিল কার্যাদি সম্পাদন করে আসচ্ছে। কিন্তু তাঁরা সমিতির নামে অবৈধভাবে চাঁদা আদায়ের রাজী না হওয়ায় উক্ত অফিসের দলিল লেখক মইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, দবির উদ্দিন তাঁদের ভয়ভীতি প্রদর্শন করে। তাঁরা দলিল গ্রহিতাদের নিকট হইতে অতিরিক্ত অর্থ আদায় করে। বর্তমানে তাঁরা দলিলের নকল প্রতি ৫০০/ (পাঁচশত) টাকা অতিরিক্ত আদায় করছে যা  বেআইনী ও দণ্ডনীয় অপরাধ।

স্বনামধন্য সনদপ্রাপ্ত দলিল লেখক এ.টি.এম. ফরিদুজ্জামান বুলু  অসুস্থ  কারণে তার সেরেস্তায় দলিল লেখকসহ সহকারী দ্বারা দলিলের কার্যাদি সম্পাদন করে থাকে এবং দেরেস্থার ও সেবা গ্রহিতাদের সুবিধার্তে ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করে। কিন্তু কিছু অসাধু দলিল লেখক অবৈধভাবে টাকা তোলা ও নকলের অতিরিক্ত টাকার ভাগ বাটোয়ারা করিয়া থাকেন মিটিংয়ের মাধ্যমে তাদের কুর্কম, অনৈতিক লেনদেন ও অবৈধ টাকার ভাগ বাটোয়ারার বিষয়টি সকলের নজরে প্রকাশ পাবে।

তাই গত ৩সেপ্টেম্বর  তারিখে সিসিক্যামেরাটি অজ্ঞাত ব্যক্তিবর্গ দ্বারা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। দিনের বেলা লোকজন থাকা স্বত্ত্বেও যেখানে চুরি হতে পারে সেখানে রাতের বেলা সেরেস্থার  নিরাপত্তা কোথায়। তারা ক্যামেরা গুলো সেবা গ্রহিতা ও সকলের নিরাপত্তার স্বার্থে সচল রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুরোধ করেন।  

দলিল লেখক মইনুল ইসলাম ও দবির উদ্দিন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে সমাজে হেয় করার জন্য ষড়যন্ত্র করে এমন অভিযোগ আনা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহরুখ খাঁন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers