মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ব্যাংক এশিয়া আয়োজিত দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫”

নিউজজি ডেস্ক ২২ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:১০:১৮

338
  • ব্যাংক এশিয়া আয়োজিত দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫”

ব্যাংকের শাখাসমূহের এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের (বামেলকো) মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “বামেলকো ট্রেনিং প্রোগ্রাম ২০২৫”আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি । ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ ও জনাব আখতারুদ্দিন মাহমুদ এবং এসইভিপি ও জোনাল হেড জনাব তানফিজ হোসাইন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

(বিএফআইইউ)-এর যুগ্ম পরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান খান এবং জনাব মো. মাহমুদুল হক ভূঁইয়া। ব্যাংকের ঢাকা জোনের বিভিন্ন শাখা, সেন্টার এবং ইসলামিক উইন্ডোর বামেলকো ও ও সিটিপিসির ট্রেড অফিসারগণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers