শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবিব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

নিউজজি ডেস্ক ৬ অক্টোবর , ২০২৫, ১৮:২৭:০০

257
  • জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবিব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবিব্যাংক পিএলসি. পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালেএকটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মহাখালী শাখার অধীনে পরিচালিত এই বুথটি হাসপাতালের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান করবে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, চিকিৎসাতত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ্আল মেহেদী, এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান জনাব তানিয়া সাত্তার এবং মহাখালী শাখার শাখাব্যবস্থাপক জনাব চৌধুরী এ.এন.এম মোশারফআলী বেগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers