সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

সহজক্যাশের নামে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ১৫:৪০:৫১

352
  • সহজক্যাশের নামে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ

সহজক্যাশ লিমিটেডের নামে বাংলাদেশ ব্যংক একটি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠ্নটি সম্পর্কে নিজের বক্তব্য প্রকাশ করে—‘সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় Sohozcash Limited -এর নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। উক্ত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘‘সহজক্যাশ লিমিটেড বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে”।

প্রকৃতপক্ষে, তথাকথিত Sohozcash Limited -এর নামে এমএফএস চালুর কোনো আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন নেই। অতএব, উক্ত প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের লেনদেন করা বা প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। জনস্বার্থে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers