মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ১৫ অক্টোবর , ২০২৫, ১৯:০৭:৩৪

251
  • ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মো. হুমায়ুন কবীর ও স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত ছিলেন পর্ষদের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ও স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ।

সভায় ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিনড়ব বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে ভার্চুয়ালি অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক কার্যক্রমে তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান এবং এ ধারা অব্যাহত রেখে অধিকতর গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের পূর্ণআস্থা অর্জনের মাধ্যমে গ্রাহক সেবার মান উনড়বয়নের আহ্বান জানান।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers