মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক  ২০ অক্টোবর , ২০২৫, ১৯:৫৮:০৮

298
  • এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ট্রেনিং ইনস্টিটিউটে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো.তৌহিদুল আলম খান।

এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিভাগ, শাখা, উপশাখার ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ড. মো.তৌহিদুল আলম খান বলেন, দক্ষ কর্মকর্তারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। এ জন্য এনআরবিসি ব্যাংক মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিনিয়ত শেখার মনোভাব বজায় রেখে নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিরত অবদান রাখতে হবে। এ ময় তিনি পেশাজীবনে সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers