মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ

নিউজজি ডেস্ক  ২ নভেম্বর , ২০২৫, ১৯:২৩:০২

341
  • গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ

গ্রাহকদের বিশেষ সুবিধা নিশ্চিতে ব্যাংক এশিয়া পিএলসি গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সঙ্গে একটি পার্টনারশীপ চুক্তিস্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার স্টার সেভারস ও রেমিট্যান্স গ্রাহকগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এক্সক্লুসিভ বীমা সুবিধা উপভোগ করবেন।

ব্যাংক এশিয়ার উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান জনাব সৈয়দ জুলকার নাইন, এমএসএমই প্রধান জনাব মো. শামিনুর রহমান ও ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান জনাব মো. জিয়া আরফিন ২৯ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজার  ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গার্ডিয়ান লাইফ ইন্সু্যরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব শেখ রকিবুল করিম, ব্যাংকাসুরেন্স প্রধান জনাব আহমেদ ইশতিয়াক মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers