মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

লিঙ্গ-বৈষম্য ও যৌন-হয়রানি প্রতিরোধে ব্যাংক এশিয়ার সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি

নিউজজি ডেস্ক  ৫ নভেম্বর , ২০২৫, ১৭:৩৬:১২

257
  • লিঙ্গ-বৈষম্য ও যৌন-হয়রানি প্রতিরোধে ব্যাংক এশিয়ার সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি

লিঙ্গ-বৈষম্য ও যৌন-হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ৪ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর লালমাটিয়া ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব রুমানা আখতার তুলি কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতনতা ও উপলব্ধি বাড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট অফিসের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ধরনের কর্মসূচির আয়োজন একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও পারিবারিক সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংক এশিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers