মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ব্যাংক এশিয়া ও হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজজি ডেস্ক ২২ ডিসেম্বর , ২০২৫, ১৭:৩৫:৫৯

250
  • ব্যাংক এশিয়া ও হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন নিশ্চিতের লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ পিএলসি এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার হলো।

১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ওং কিয়ান হক্ টেরেন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির আওতায় হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ ব্যাংক এশিয়ার বিস্তৃত কালেকশন নেটওয়ার্ক ব্যবহার করে তাদের দেশব্যাপী কার্যক্রমে আর্থিক দক্ষতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবা প্রদান আরও কার্যকর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পারস্পারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers