মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করল ব্যাংক এশিয়া

নিউজজি ডেস্ক ৩০ ডিসেম্বর , ২০২৫, ১৯:০৭:৩১

222
  • দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করল ব্যাংক এশিয়া

ঢাকা: একসাথে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করল ব্যাংক এশিয়া দেশব্যাপী একসাথে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করলো ব্যাংক এশিয়া পিএলসি। ইসলামিক ব্যাংকিং সেবার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিকুল আরেফিন অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সম্মানিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র শুভ উদ্বোধন করেন। 

ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, প্রাক্তন সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন  অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান ও শাখা প্রধান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনলাইনে যোগদান করেন।  উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহ্কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সকল শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।

নিউজজি/নাসি    

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers