মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স’ অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া

নিউজজি ডেস্ক ৮ জানুয়ারি , ২০২৬, ১৫:২৩:০৯

240
  • ‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স’ অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়াকে করপোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে মো. আলী হোসেন প্রধানিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই পুরস্কার ব্যাংকিং খাত তথা কর্পোরেট জগতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মান নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব প্রদানে মো. আলী হোসেন প্রধানিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি বহন করে। একইসঙ্গে এটি এনআরবিসি ব্যাংক পিএলসির কর্পোরেট সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য টেকসই এবং নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers