শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৬, ১৮:৩৫:০৪

152
  • ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

ঢাকা: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

বুধবার (৩ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা একীভূতকরণ প্রস্তাব অনুমোদন করেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ডিজি-টেককে ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত করার ফলে প্রতিষ্ঠানের পণ্যের পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে বাজার সম্প্রসারণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমানোর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে শেয়ারহোল্ডারদের বিনিয়োগের ওপরও।

সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা ও সাবিহা জারিন অরনা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম ও জোহরা বিবিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডার।

সভা সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিপণ্য খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠানের এই একীভূতকরণ ওয়ালটন গ্রুপের ব্যবসায়িক সক্ষমতা আরও বাড়াবে এবং দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে নতুন গতি যোগ করবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers