বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

আধুনিক দুই-স্তরবিশিষ্ট সৌরশক্তি চালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া

নিউজজি ডেস্ক ১৪ জুলাই , ২০২৬, ১৭:১৪:৩৭

124
  • আধুনিক দুই-স্তরবিশিষ্ট সৌরশক্তি চালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া

ঢাকা: ব্যাংক এশিয়ার অর্থায়নে স্থাপিত আরও একটি সৌরশক্তি চালিত সেচ প্রকল্প বগুড়ার কৃষকদের কাছে হস্তান্তর সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উৎপাদনে নিরবচ্ছিন্ন ও টেকসই সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় প্রান্তিক কৃষকদের জন্য একটি আধুনিক দুই-স্তরবিশিষ্ট সৌরশক্তি চালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তায় ছিলো পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া।

১২ জুলাই ২০২৬ তারিখে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটি স্থানীয় কৃষক সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আরডিএ, বগুড়া’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব তাহমিদুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরডিএ, বগুড়া’র পরিচালক জনাব ফেরদৌস খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষক সমিতির সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৌরশক্তি চালিত এ সেচ প্রকল্পের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৫০,০০০ লিটার পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব, যা কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের গৃহস্থালির কাজে বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করবে। পরিবেশবান্ধব এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যয় হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে, ব্যাংক এশিয়ার অর্থায়নে রংপুরে স্থাপিত একই ধরনের আরেকটি সৌরশক্তি চালিত সেচ প্রকল্প স্থানীয় কৃষক সমিতির কাছে হস্তান্তর করা হয়।

সৌরশক্তি চালিত এসব প্রকল্প স্থাপনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং টেকসই সামাজিক উন্নয়নে ব্যাংক এশিয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিলো।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers