মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ , ৪ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

নিউজজি ডেস্ক ১৭ আগস্ট , ২০২৫, ১৩:০৮:০২

419
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রোববার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন সোনার ২২ ক্যারেটের এক ভরিতে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ২৪ জুলাই কার্যকর হয়। সেই দাম অনুযায়ী আজ রোববার সোনা বেচাকেনা হয়েছে। তারও আগে ২২ জুলাই দাম বাড়িয়েছিল যা ২৩ জুলাই কার্যকর হয়।

এ ছাড়া দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers