শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

‘দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্জ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয়’

নিউজজি ডেস্ক ১৯ আগস্ট , ২০২৫, ১৭:০১:৩৫

420
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্জ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয় বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তবে, যেসব ব্যাংক প্যালিয়েটিভ কেয়ারে পৌঁছে গেছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এলএনজির দাম বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি উল্লেখ করে, সামনে যাতে সার এবং এলএনজি সরবরাহ বাড়িয়ে চাপ কমানো যায়, অন্তর্বর্তী সরকারের সেটিই লক্ষ্য বলে জানান উপদেষ্টা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছ বলেও জানান তিনি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers