সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

‘ঝুঁকিপূর্ণ অবস্থায় শুধু জীবনধারণ করে যাচ্ছেন কিছু মানুষ’

নিউজজি ডেস্ক ১ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:৪৯:৫০

238
  • সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, কিছু মানুষ নাকবরাবর পানিতে দাঁড়িয়ে আছেন। তাঁরা সামান্য ঢেউ এলেই তলিয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনোভাবে শুধু জীবনধারণ করে যাচ্ছেন তাঁরা।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন ২০২৫’ বা সামাজিক সুরক্ষাবিষয়ক জাতীয় সম্মেলন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক–ই–আজম।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ব্যয়ের ক্ষেত্রে আমরা যত দরিদ্র, তার চেয়ে বেশি দরিদ্র আয়ের দিক থেকে। প্রতিবছর এই দরিদ্রের হার বাড়ছে। বিপুলসংখ্যক মানুষ দরিদ্র না হলেও দরিদ্র্যসীমার ঠিক ওপরেই অবস্থান করছেন। তাঁদের অবস্থান টেকসই নয়, সামান্য ধাক্কায় তাঁরা দরিদ্র হয়ে যেতে পারেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘ন্যায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না। কোনো দেশ এত গরিব হতে পারে না যে তার সব মানুষের জন্য সে অন্তত জীবনধারণের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না। এখন তো আমাদের কোনো অজুহাত দেখালে চলবে না যে আমরা সবাইকে ন্যূনতম সামাজিক নিরাপত্তা দিতে পারব না। ফলে এই দারিদ্র্য দূর করা আমাদের অন্যতম মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। সেই সঙ্গে এটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য হিসেবে গ্রহণ করতে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’

তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ আমলে ৫০ শতাংশ লোক রাজনৈতিক কারণে সামাজিক কর্মসূচির আওতায় ছিলো। তাদের বাদ দিতে কাজ করছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কোভিড, অর্থনৈতিক বিপর্যয়সহ নানা কারনে গেলো কয়েকবছরে দারিদ্র ও আয় বৈষম্য বেড়েছে। সেটা দূর করতে দায়িত্বের বাকি সময়টাও কাজ করে যাবে অন্তর্বর্তী সরকার।বাংলাদেশ ততটাও দরিদ্র না যে সামাজিক নিরাপত্তা দেয়া যাবে না।

এখন সময় এসেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মন্তব্য করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কোন অযুহাতে ব্যাহত করা যাবে না। গত ১৫ বছরে সব সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে সমাজিক নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।

ন্যায্যতা ভিত্তিক সমাজে চরম দারিদ্র্যতা থাকতে পারেনা বলেও জানান। দারিদ্র্যতা কমাতে একটি রোডম্যাপ তৈরি করছে সরকার। আর এই রোডম্যাপ অনুযায়ী আগামীর নির্বাচিত সরকার কাজ করবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers