বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, ভরি ছাড়ালো ২ লাখ টাকা

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৫, ১১:২৫:৫০

194
  • সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছে । যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর এ যাবৎকালের সর্বোচ্চ দাম।

সোমবার (৬ অক্টোবর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকেই নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন