মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

নিউজজি ডেস্ক ১২ নভেম্বর , ২০২৫, ১৫:৪২:৪৮

280
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। তার চাকরির বয়স আরও ১০ মাস ছিল। এ অবস্থায় তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে মইনুল খান ওমরাহ হজ করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন, যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান। জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers