বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে

নিউজজি ডেস্ক ২৪ নভেম্বর , ২০২৫, ১৭:১৯:১২

365
  • সংগৃহীত

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৫৩ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  বছরের শুরুতে এই লক্ষ্যমাত্রা ছিলো চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা। আগামী সাত মাসে এনবিআর-কে আদায় করতে হবে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এনবিআরের আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি। ঘাটতি ১৭ হাজার ২১৯ কোটি বা ১২ দশমিক ৬০ শতাংশ।

যদিও আগের বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি ইতিবাচক, তবুও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান বাড়তি চাপ সৃষ্টি করছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers