বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ২০২৬-২৭ করবর্ষ কেমন হবে?

অনুপ কুমার রায় ২১ মে , ২০২৬, ১২:৩৮:০০

6K
  • সংগৃহীত

আয়কর হলো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর সরকার কর্তৃক আরোপিত কর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার জন্য আয়ের অন্যতম প্রধান উৎস হলো আয়কর। সরকার দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য জনগনের কাছ থেকে কর সংগ্রহ করে।

আয়কর দেশের অর্থনৈতিক বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন ব্যক্তি তার ব্যক্তিগত আয় থেকে সরকারকে যে কর প্রদান করে তাকে ব্যক্তিশ্রেনীর আয়কর বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি চাকরি, ব্যবসা বা পেশা, বাড়িভাড়া, কৃষি, সুদ বা অন্য কোন উৎস থেকে আয় করলে এবং সেই আয় সরকার নির্ধারিত করমুক্ত সীমা অতিক্রম করলে তাকে আয়কর দিয়ে হয়।

আয়কর আইন ২০২৩ [ধারা ১৬৬ (ঙ)] অনুযায়ী কোন ব্যাক্তির TIN থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামুলক। যে সকল ব্যাক্তি করদাতা হিসাবে নিবন্ধিত হয়েছেন তার জন্য প্রতি বছর ০১লা জুলাই হতে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।

২০২৬-২৭ করবর্ষে ব্যক্তিশ্রেনীর করদাতাদের করদায় বিগত করবর্ষের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।

প্রত্যেক স্বাভাবিক ব্যাক্তি (বংলাদেশী নন এরুপ বংলাদেশে অনিবাসী স্বাভাবিক ব্যক্তি ব্যাতীত) ও হিন্দু অভিভক্ত পরিবারের মোট আয়ের উপর আয়করের হার নিন্মরুপ :

মোট আয়ের পরিমাণ করমুক্ত আয়সীমার আধিক হলে করদাতার অবস্থানভেদে প্রদেয় নূন্যতম আয়করের পরিমাণ :

করবর্ষ ২০২৬-২৭ এর জন্য সর্বনিন্ম করযোগ্য আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করাতে বাড়তি ২৫,০০০ টাকা আয়ের জন্য কর দায় না থাকলেও ৩,৭৫,০০০ টাকা অতিক্রম করলে গত বছরের তুলনায় এ বছর কর দায় বৃদ্ধি পাবে।

উদাহরণ সরূপ, আমিন সাহেব একজন মুদি ব্যবসায়ী এবং তার বার্ষিক আয় ৪,২০,০০০ টাকা। উক্ত আয়ের জন্য করবর্ষ ২০২৫-২৬ এর তার কর দায় ছিল ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য ৫,০০০ টাকা এবং সিটি কর্পোরেশন এলাকা ব্যাতিত ৩,০০০ টাকা। কিন্তু সমপরিমান আয়ের বিপরীতে করবর্ষ ২০২৬-২৭ এ যেকোন এলাকার জন্য তার কর দায় হবে ৭,৫০০/- টাকা।

একই ব্যাক্তির বার্ষিক আয় ২০,০০,০০০ টাকা হলে করবর্ষ ২০২৫-২৬ এর জন্য তার কর দায় হইত ২,৫৭,৫০০ টাকা এবং সমপরিমান আয়ের জন্য করবর্ষ ২০২৬-২৭ এ তার কর দায় ৩৭,৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ২,৯৫,২৫০ টাকা।

রিটার্ন দাখিল করা মানেই কর দেয়া নয়। সঠিক পরিকল্পনার এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের মাধ্যমে একজন করদাতা তার কর দায় হ্রাস করতে পারেন।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আয়কর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আয়কর আদায় হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায় এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আইন মেনে সঠিকভাবে আয়কর প্রদান করা শুধু নাগরিকের দায়িত্বই নয়, বরং দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়।

লেখক: আয়কর আইনজীবী ও সদস্য , ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers