বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

নবম জাতীয় পে-স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

নিউজজি ডেস্ক ১১ জুন , ২০২৬, ১৬:২০:০৮

163
  • নবম জাতীয় পে-স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। তবে নতুন পে স্কেল বাস্তবায়নে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের জন্য ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়েছিল। এরপর এক যুগেরও বেশি সময় ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অর্থমন্ত্রীর ঘোষণার ফলে সেই দাবির বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers