বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজজি ডেস্ক ১১ আগস্ট , ২০২৬, ১০:০৯:৪৯

249
  • সংগৃহীত

ঢাকা: চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪০০ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

 এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers