বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ৭ সেপ্টেম্বর , ২০২৬, ১৯:৩৬:১৪

214
  • বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি অনুষ্ঠিত

ঢাকা: উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও পরিচালনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গত ৩১ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers