বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

নিউজজি ডেস্ক ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১৬:১২:১২

134
  • ছবি : নিউজজি

ঢাকা: এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন।

নবীন কর্মকর্তাদের এ বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ জন এমটিও অংশ নিয়েছেন। ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ ও দায়িত্ব পালনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৌহিদুল আলম খান বলেন, পরিবর্তনশীল আর্থিক পরিবেশে ব্যাংকারদের পেশাদারিত্ব, সততা ও পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। তিনি প্রশিক্ষণার্থীদের গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেয়ার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান প্রয়োগের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, একজন নতুন কর্মকর্তার জন্য শুধু ব্যাংকিংয়ের নিয়মকানুন জানা যথেষ্ট নয়; গ্রাহকের সাথে যোগাযোগ, দায়িত্বশীল আচরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers