বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের পতনে চলছে লেনদেন

নিউজজি ডেস্ক ৬ এপ্রিল , ২০২৫, ১২:০০:৩১

190
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ঈদুল ফিতরের ছুটি পরবর্তি প্রথম কার্যদিবস রোববার (০৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৭ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১০ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৪ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers