মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিউজজি ডেস্ক  ১৭ এপ্রিল , ২০২৫, ১১:৪০:০২

285
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers