শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের পতনে চলছে লেনদেন

নিউজজি ডেস্ক  ২৪ এপ্রিল , ২০২৫, ১১:৫০:৩৯

225
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ১০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers