রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের পতনে চলছে লেনদেন

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৫, ১১:২২:৪১

303
  • ইন্টারনেট

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ মে) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৩ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers