শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৬৪ কোটি

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৫, ১৫:০৬:০৯

224
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ মে) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য কমেছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২১ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৬৪ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯ টির, কমেছে ১৬০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers