বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

৩১৭ শেয়ারের দরপতনে লেনদেন তলানিতে

নিউজজি ডেস্ক ১৫ মে , ২০২৫, ১৫:১২:২১

237
  • ইন্টারনেট

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মে) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে ৩১৭ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ৩১৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers