মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের পতনে তলানিতে লেনদেন

নিউজজি ডেস্ক ২২ মে , ২০২৫, ১৫:০৯:০৬

225
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২০০ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ১০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers