মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের উত্থানে লেনদেন ৬০১ কোটি টাকা

নিউজজি ডেস্ক ৮ জুলাই , ২০২৫, ১৫:৩৫:১২

216
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ জুলাই) মূল্যসূচকের উত্থানে লেনদেন বেড়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৯১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৮ টি কোম্পানির বাজারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers