রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের পতনে কমেছে লেনদেন

নিউজজি ডেস্ক ৭ আগস্ট , ২০২৫, ১৫:১৫:০২

317
  • সংগৃহীত

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯ টি কোম্পানির, বিপরীতে ২৬৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

নিউজজি/পিএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers