বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে এসইএমএল লেকচার ফান্ড

নিউজজি ডেস্ক ৯ আগস্ট , ২০২৫, ১৫:৪১:৩৯

197
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট থেকে ৭ আগস্ট) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটপ্রতি দর কমেছে ৯০ পয়সা বা ১০ দশমিক ২৩ শতাংশ।

দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ৮ দশমিক ৯৯ শতাংশ দরপতন ঘটেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের, যা কোম্পানিটিকে তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দরপতনের হার ছিল– ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৮ দশমিক ৬৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৮ দশমিক ৫৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ৪২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৮ দশমিক ১১ শতাংশ, দ্য সিটি ব্যাংক পিএলসি ৭ দশমিক ৩৬ শতাংশ, মর্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ দশমিক ১৭ শতাংশ এবং ঢাকা ব্যাংক পিএলসি ৭ দশমিক ০৯ শতাংশ।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers