সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

নিউজজি ডেস্ক ১০ আগস্ট , ২০২৫, ১১:২২:৩৫

220
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers