শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিউজজি ডেস্ক ১২ আগস্ট , ২০২৫, ১৩:৪৯:৪৩

213
  • সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮২ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ারদর।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন