মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

শিক্ষা

জাবিপ্রবির শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী ইফতারের আয়োজন

জামালপুর প্রতিনিধি ১৫ মার্চ , ২০২৫, ১১:৪০:৩৩

163
  • ছবি : নিউজজি

জামালপুর: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

গত শনিবার (৮ মার্চ) সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিয়ে শুরু হওয়া এই আয়োজন পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে জামালপুর জেলা স্কুল মাঠ, ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির অনুমোদন চান না, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি ক্যাম্পাসের বাইরে আয়োজন করা হয়েছে। যাতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে ক্যাম্পাসের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মোরসালিন জানান, রমজানের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগ ভিত্তিক সপ্তাহব্যাপী গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে শিক্ষার্থীদের ভালো সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ইফতারে অংশ নেয়া জিওলজি বিভাগের শিক্ষার্থী মো. শাহ জালাল বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জিওলজি বিভাগের ছাত্রদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করে। এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

আমাদেরকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, সংগঠনটি বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। একই সাথে, শিক্ষার্থীদের ন্যায্য আশা-প্রত্যাশাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers