শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

শিক্ষা

বেরোবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাহিদ-মেহেদী

বেরোবি প্রতিনিধি ২৪ মার্চ , ২০২৫, ১১:৪৫:২৮

144
  • ছবি : নিউজজি

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. নাঈম ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও ইংরেজী বিভাগের বায়জিদ বোস্তামীকে যুগ্ম সদস্য সচিব করা হয়।

কমিটিতে সদস্য পদে রয়েছেন মো. নেজাজ ইসলাম (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), আব্দুল মজিদ (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), আহসান হাবীব রকি-(ইতিহাস ও প্রত্নতত্ত্ব) মো. মুসতাকিম মিয়া (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), মো. সানোয়ার ইসলাম (ইতিহাসও প্রত্নতত্ত্ব), জাকারিয়া ইসলাম (জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), তামিম ইকবাল (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম), মো. সাকিব মিয়া ( ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং), মো. মাহবুব আলী (ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম), মো. নাদিম মিয়া-(পরিসংখ্যান), মো. জাহিদ ইসলাম (লোকপ্রশাসন), মো. জিসান ইসলাম (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) ও মো. সালেহ উদ্দীন (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)।

নবগঠিত কমিটির আহ্বায়ক জয় বলেন, জুলাই অভ্যত্থানকে ধারণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্টান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখবে বেরোবি ইনকিলাব মঞ্চ। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শাহবাগী ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এবং ছাত্রদের যে কোনো নৈতিক আন্দোলনে তাদের দাবি আদায়েও পাশে থাকবে বেরোবি ইনকিলাব মঞ্চ।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই এই সংগঠনের লক্ষ্য।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers