শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

শিক্ষা

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ডাকসুর ভোট গণনা

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:২৫:৪১

180
  • সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ‘সরাসরি’ এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। আজ বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।

সরেজমিনে কার্জন হলের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি।

এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers