শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

শিক্ষা

ডাকসুতে ভোট দিয়েছে ৭৮ শতাংশ ভোটার

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:০৯:৫১

193
  • সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বমোট ৭৮ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, সর্বোচ্চ ভোট পড়েছে সূর্যসেন হল থেকে, এ হলের ৮৮ শতাংশ শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। কাছাকাছি অবস্থানে রয়েছে শেখ মুজিবুর রহমান হল (৮৭ শতাংশ), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (৮৪.৫৬ শতাংশ), হাজী মুহম্মদ মুহসীন হল (৮৩.৩৭ শতাংশ) এবং অমর একুশে হল (৮৩.৩০ শতাংশ)। এ ছাড়া জগন্নাথ হল (৮২.৪৪ শতাংশ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৭৫ শতাংশ এবং স্যার এ এফ রহমান হল থেকে ৮২.৫০ শতাংশ ভোটার ভোট প্রদান করা হয়েছে।

অন্যদিকে, কবি জসীম উদ্দীন হল থেকে ডাকসুতে ভোট পড়েছে ৮৬ শতাংশ, বিজয় একাত্তর হল থেকে ৮৫.০২ শতাংশ ও সলিমুল্লাহ মুসলিম হল থেকে ৮৩ শতাংশ।

এছাড়া মেয়েদের আবাসিক হলগুলোর মধ্যে রোকেয়া হল থেকে ৬৫.৫০ শতাংশ, কবি সুফিয়া কামাল হল থেকে ৬৪ শতাংশ ও শামসুন নাহার হল থেকে ৬৩.৬৭ শতাংশ ভোটপ্রদান করা হয়েছে। তথ্যানুযায়ী, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে ৬৭.০৮ শতাংশ ভোট দেয়া হয়েছে।

সব মিলিয়ে হলে হলে ভিন্ন চিত্র থাকলেও সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটপ্রদানের ফলাফলের গড় দাঁড়িয়েছে ৭৮.৩৩ শতাংশ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers