বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

গুগল ও ইউটিউবের সাথে চুক্তিতে যাচ্ছে ড্যাফোডিল

নিউজজি ডেস্ক ৫ অক্টোবর , ২০২৫, ১৭:২১:১০

298
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া ও কমিউনিকেশন (জেএমসি) বিভাগ শুক্রবার সিঙ্গাপুরে গুগল ও ইউটিউবের সাথে পৃথক বৈঠকে অংশ নেয়। গুগল এশিয়া প্যাসিফিক সদর দপ্তরে অনুষ্ঠিত এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলা।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সাথে। এতে অংশ নেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। বৈঠকে সেমিনার, ইন্টার্নশিপ ও মাস্টারক্লাস আয়োজনসহ বিভিন্ন সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, “গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সম্ভাব্য সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। কোর্স কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল একীভূত করার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কাজ করে যাচ্ছি।”

এরপর জেএমসি দল ইউটিউবের সাথে বৈঠক করেন। এতে গুগল এশিয়ার প্যাসিফিক হেডকোয়ার্টারের ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশীপের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস, এবং ডিজিটাল সুরক্ষা রিসোর্স মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে একমত হয়।

গুগলের প্রতিনিধি আদিল ফারহান বলেন, "বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলস বিষয়ে সচেতনতা বাড়াতে ড্যাফোডিল জেএমসি-এর সাথে যৌথ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।"

উল্লেখ্য, গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে শুরু হওয়া ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ কার্যক্রমে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ড্যাফোডিল জেএমসি বিভাগের অংশগ্রহণ রয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers