শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

শিক্ষা

ঢাকা ও আইডিয়াল কলেজের শান্তিচুক্তি, আসেনি সিটি কলেজ

নিউজজি ডেস্ক ৯ নভেম্বর , ২০২৫, ১৭:৪৫:০৯

140
  • ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে মৌখিকভাবে শান্তিচুক্তি করেছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এখন থেকে তারা আর কোনো সংঘর্ষে জড়াবে না বলে এ চুক্তি করেন। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই চুক্তি হয়।

এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শান্তিচুক্তির সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন।

এর আগে, তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে এই ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সংঘর্ষের স্থায়ী অবসান ঘটাতে নিউ মার্কেট থানার ওসি অভিনব এই উদ্যোগ নেন।

যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তিচুক্তি কর্মসূচিতে অংশ নেয়নি।

ওসি জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা বলছে যে অন্যান্য কলেজের সাথে তাদের কোনো সমস্যা নেই। তবে আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের শান্তি উদ্যোগে যোগ দেবেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন