শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

শিক্ষা

নির্ধারিত সময়ে শুরু হয়নি জবি ছাত্রদলের অনুষ্ঠান

জবি প্রতিনিধি ১০ নভেম্বর , ২০২৫, ১২:৩৪:০৫

329
  • ছবি : নিউজজি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা” শীর্ষক অনুষ্ঠানটি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি।

ঘড়ির কাঁটা ১২টা ছুঁলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাধারণ শিক্ষার্থী, আমন্ত্রিত আলোচকরা, সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এসে ঘুরে যেতে দেখা যায়।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় গণমাধ্যমকর্মীদের বেলা ১১টায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়। সাংবাদিকরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও কোনো কার্যক্রম বা আয়োজনের দৃশ্য চোখে পড়েনি।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি একাধিক কর্মসূচির ব্যস্ততার অজুহাত দেখিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

উল্লেখ্য, এর আগেও ছাত্রদল বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও সময়নিষ্ঠতার অভাবের অভিযোগ উঠে এসেছে। সংবাদকর্মীদের ডেকে এনে অপেক্ষায় বসিয়ে রাখা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন উপস্থিত সাংবাদিকরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers