শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগে জরুরি নির্দেশনা

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৬:৩৮:৩৮

211
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারটি পদে নিয়োগের ক্ষেত্রে ছবি ও স্বাক্ষর আপলোডের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী ১৯ নভেম্বরের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন না হলে প্রবেশপত্র ইস্যু করা হবে না। শনিবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ সালের ৩ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে টেলিটক বাংলাদেশের প্ল্যাটফর্মে সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল।

এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো। 

যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন