শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

শিক্ষা

ইবি ফটোগ্ৰাফিক সোসাইটির নেতৃত্বে সাব্বির-ইজাজ

ইবি প্রতিনিধি ১৬ নভেম্বর , ২০২৫, ১৯:০০:২২

144
  • ইবি ফটোগ্ৰাফিক সোসাইটির নেতৃত্বে সাব্বির-ইজাজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটিতে মার্কেটিং বিভাগের মো. সাব্বির হোসেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির সাঈমকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ইজাজ আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মো. সিরাজুজ জামান গালিবের স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি- সাইফুল্লাহ, মো. মারুফ হাসান,  যুগ্ম সাধারণ সম্পাদক- মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও মো. শামিম হোসেন। সাংগঠনিক সম্পাদক- সাকীফ বিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক- শাহারিয়ার সিজান স্বাধীন, অফিস সেক্রেটারি- মোছা. শাকিরা ইসলাম, সহকারি অফিস সেক্রেটারি-আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম, কোষাধ্যক্ষ- আশরাফুল হক, সহকারী কোষাধ্যক্ষ-মো: সাদমান হাফিজ, মানব সম্পদ সম্পাদক- খাদিজা তুজ লামইয়া, সহ মানব সম্পদ সহকারী- আঁচল দাস ও মোছা: মিশরাত জাহান মিশি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মো. আল আমিন, সহকারী আইটি সম্পাদক- মো.আসিফ মিয়া ও  হাবিব আল মিসবাহ, প্রকাশনা সম্পাদক- মাওয়াজ হোসেন, সহকারী প্রকাশনা সম্পাদক- মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- ফাওজিয়া ফারজানা মীম, সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- বনি খাতুন মেরী, বিজ্ঞাপন সম্পাদক- বর্ণালী দাশ বর্ণা, সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক- স্নিগ্ধা পণ্ডিত, এসকে মিরাজ ইসলাম, স্ক্রিপ্ট রাইটার এন্ড হোস্ট: রাবেয়া খন্দকার, মো. মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, “আইইউপিস-এর এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা জানি, ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় তুলে ধরা। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আইইউপিএসকে নিজেদের সংগঠন হিসেবে মনে করবে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

নবনির্বাচিত সভাপতি মো. সাব্বির হোসেন সাঈম বলেন, “আইইউপিএস এর সভাপতির দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায়, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়াসংশ্লিষ্ট গঠনমূলক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা, যাতে তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেই লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন