শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বরিশাল প্রতিনিধি: ১৬ নভেম্বর , ২০২৫, ২০:২৬:৩৬

162
  • বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে ফেল থেকে পাস করেছেন ১৯ জন পরীক্ষার্থী।

আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল  মাধ্যমিক উচ্চ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, এ বছর ১০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী ৪১ হাজার ১৫১ টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মাত্র ১৮৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এ বছর ফেল থেকে পাস করেছেন ১৯ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি  বলেন, সকালে  শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ফেল থেকে পাস করেছেন ১৯ জন। আর ফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন