রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

শিক্ষা

নকল বন্ধে রুটিন না দিয়ে পরীক্ষা নেয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৬, ১১:৩৪:৫৩

122
  • সংগৃহীত

ঢাকা: ‘পরীক্ষার আগে কোনো রুটিন (সময়সূচি) প্রকাশ করা হবে না। পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে গিয়ে জানতে পারবে আজ কোন বিষয়ের পরীক্ষা। নকল বন্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে’ এমন একটি অসত্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এবং নামসর্বস্ব অনলাইন পোর্টালে ছড়ানো এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপতথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি কোনো শিক্ষা বোর্ডও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি; এ ধরনের কোনো আলোচনাও কোথাও হয়নি। অথচ একটি মহল আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে এটি গুজব।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী- এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন। তবে এ পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনও প্রকাশ করেনি শিক্ষা বোর্ডগুলো। রোববার (১৯ এপ্রিল) এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers