রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

শিক্ষা

কঠোর নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু

নিউজজি ডেস্ক ২১ এপ্রিল , ২০২৬, ১০:৫১:৪৩

105
  • সংগৃহীত

ঢাকা: সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

জানা যায়, সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর একটায় শেষ হবে।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেয়া হয়। অধিকাংশ কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীর প্রবেশপত্র ও প্রয়োজনের বাইরে বাড়তি কোনো কাগজপত্র সাথে আছে কি না, তা দেখা হয়েছে। তবে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজ পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers