সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. মামুন অর রশিদ

বরিশাল প্রতিনিধি: ১৪ মে , ২০২৬, ১৯:০০:৪০

175
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. মামুন অর রশিদ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ওশানোগ্রাফি অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারি আদেশ অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটবে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

শিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের নিয়োগে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তাঁর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers